technology

2,

business

5,

গুরুত্বপূর্ণ ইমেইলটি কেনো নিজের করা উচিত

গুরুত্বপূর্ণ ইমেইলটি কেনো নিজের করা উচিত
যেকোনো গুরুত্বপূর্ণ ইমেইটি পাঠানোর কাজাটি নিজেই করুন। কেনো? ইমেইল পাঠাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে। কিন্তু এটি থাকে আজীবন। তাই ইমেইলে সামান্য ভুল, অর্থহীন অথবা আক্রমণাত্মক হয়ে থাকলে তা আপনার ক্যারিয়ারের জন্য হুকমি হয়ে দেখা দিতে পারে বলে মনে করেন 'রিয়েল হ্যাপিনেস অ্যাট ওয়ার্ক' বইয়ের লেখক শ্যারন সালজবার্গ।
শ্যারন উদাহরণ টেনে বলেন, ধরুন দারুণ খারাপ মেজাজ নিয়ে একটি ইমেইল লিখে সেন্ড বোতামে চেপেই মনে হলো 'না, দরকার নেই'। জিমেইল কয়েক সেকেন্ড সময় দিলেও অন্যান্য মেইল অ্যাকান্টে সে সময় নাও পেতে পারেন। আর ক্যারিয়ারের জন্য হুমকি হলে জীবন আপনাকে ইমেইলটি বাতিল করার সুযোগ দিবে না।
এ ধরনের বাজে পরিস্থিতি এড়াতে সালজবার্গের পরামর্শ হলো, মেইলটি লিখে ঠাণ্ডা মাথায় তা আরেকবার পড়ে নিন।
যে সকল ইমেইল আপনার জন্য জরুরি তা নিজে নিজে পাঠানোর পক্ষে মত দিয়েছেন শ্যারন। গুরুত্বপূর্ণ যা করছেন তা নিজে করলে এক ধরনের তৃপ্তি আসে যাকে বলা হয় 'আত্মতৃপ্তি'। তবে প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের প্রতি কাজে আত্মতৃপ্তি লাভ করা সম্ভব নয়। তাই বাড়তি সাবধানতা প্রয়োজন।
কাজেই মনে রাখবেন, ইমেইল বর্তমান যুগের এমন একটি প্রয়োজনীয় মাধ্যম যাতে আপনি অহরহ কাজ করতে পারবেন এবং যাতে আপনার প্রতিটি কাজের তথ্য-প্রমাণ রয়ে যাবে। 
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

কোন মন্তব্য নেই :


three columns

cars

grids

health