টুইটার সাজছে নতুন রূপে
![]() |
| টুইটার সাজছে নতুন রূপে |
ফেসবুকের অনুকরণ করতে গিয়ে টুইটারের এ পরিবর্তনের মধ্যে রয়েছে ছবি ও টুইট ফেভারিট করা ও রিটুইট করার উপর গুরুত্ব আরোপ। আর টাইমলাইন ফিচার টুইটারকে ফেসবুকের আরো কাছাকাছি নিয়ে যাবে।
আগামি কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীদের এ নতুন লেআউটে নিয়ে যাবে টুইটার। তবে, নতুন ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গেই নতুন রূপে টুইটার দেখতে পাবেন।
টুইটারের নতুন এ চেহারায় যা যা থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
সেরা টুইটস-
যেসব টুইটে ব্যবহারকারীদের বেশি অংশগ্রহণ থাকবে, সেগুলো সামান্য বড় ফন্টে দেখা যাবে। এতে জনপ্রিয় বিষয়গুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।
পিনড টুইট-
আপনার পেজের উপরে একটি টুইট পিন করে রাখা যাবে। ফলে আপনার অনুসরণকারীরা সহজেই আপনাকে খুঁজে পাবে।
ফিল্টারড টুইট-
অন্যান্য প্রোফাইল পর্যবেক্ষণ করে কোন টাইমলাইন দেখাবে সে বিষয়টি নির্ধারণ করা যাবে। এসব অপশন থেকে টুইট, ছবি/ভিডিওসহ টুইট ও টুইট রিপ্লাই অপশন সিলেক্ট করা যাবে।

Post A Comment
কোন মন্তব্য নেই :